মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া
মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের কাছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণের কাজ শুরু করেছে।
এখন পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণও এখনো জানা যায়নি। ঘটনাস্থলে স্থানীয় জনতা ভিড় করেছে এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
বিমান বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পরবর্তীতে বিস্তারিত তথ্য পেলে জানানো হবে
পাঠকের মতামত