জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী
জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

চট্টগ্রাম থেকে দুবাইগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ মে) বিকেলে ওই উড়োজাহাজের ১৭এ সিটের ওভারহেড বিনের ভেতর থেকে একটি ব্যাগ স্ক্যান করে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
উদ্ধার করা মার্কিন ডলার ও সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকা। উদ্ধার করা বৈদেশিক মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমানবন্দরের চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইড ইউনিট।
পাঠকের মতামত