সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০২/০৯/২০২৫ ৬:৪৭ পিএম

কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় রামু থানাধীন রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কে এ অভিযান চালায় রামু থানা পুলিশ।
আটক যুবক আবু তাহের (২৫) কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

রামু থানার ওসি আরিফ হোসাইন ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবু তাহের নামের এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer