প্রকাশিত: ১৩/০৩/২০১৮ ১১:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩০ এএম

ঢাকা: ইউএস-বাংলার বিধ্বস্ত বিএস-২১১ ফ্লাইটের কেবিন ক্রু নাবিলার নিখোঁজ মেয়ের হিয়ার খোঁজ পাওয়া গেছে। মেয়েটি তার খালার বাসায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্লেন দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা থেকে শিশুটিকে নিয়ে গৃহকর্মী পালিয়ে গেছেন বলে থানায় অভিযোগ করেন তার দাদি।

অভিযোগের প্রেক্ষিতে ওই গৃহকর্মীকে আটক করে পুলিশ। পরে জানা যায় শিশুটিকে তার খালা নিজ বাসায় নিয়ে গিয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন শিশুটির খোঁজ পাওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়ে হিয়াকে বাড়িতে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনরা। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা ওই বাসার গৃহকর্মীকে ধরে আনি। কিন্তু শিশু হিয়াকে কেবিন ক্রু নাবিলার বোন নিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। শিশুটিকে উদ্ধারের জন্য তার বোনের বাসায় পুলিশ পাঠানো হয়েছে।

ওসি বলেন, মায়ের অনুপস্থিতে শিশুটির নিরাপত্তার জন্য তার খালা তাকে নিযে যেতে পারে কিংবা সম্পত্তির ওয়ারিসজনিত ঝামেলাও থাকতে পারে। শিশুটিকে উদ্ধারের পর এটা নিশ্চিত হওয়া যাবে।

তবে খালার নাম ও ঠিকানা এখনই প্রকাশ করতে চাননি ওসি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer