প্রকাশিত: ১৮/০১/২০২০ ১০:২১ এএম

যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার রাতে শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা, শহরের রবীন্দ্রনাথ সড়ক (আর.এন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন পিয়াশা ও একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথি।

আহতরা হলেন- নিহত তিথির ছেলে মনিরুল ও তাদের আত্মীয় হৃদয়। নিহতদের মধ্যে তনিমা ও তানজিলা আপন বোন ও তিথি তাদের ভাবি।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, রাতে প্রাইভেটকারে শহরে আসছিলেন হতাহতরা। পথে বিমান অফিস মোড় এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন তিনজন মারা যান।

তিনি আরো জানান, গুরুতর আহত হৃদয় ও মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer