রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

ডেস্ক রিপোর্ট ::
বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর এই কর্মকর্তা ১৯৬৬ সালের ২ মার্চ জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ২৫ জুন ১৯৮৪ সালে যোগদান করেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন।
তিনি স্টাফ কলেজ, মিরপুর, বাংলাদেশ এর ডিফেন্স সার্ভিস কমান্ড এর ওপর স্নাতক ও জাতীয় বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেছেন।
এর আগে গত ৭ মার্চ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।
পাঠকের মতামত