প্রকাশিত: ১৮/০৪/২০১৯ ৭:০৫ এএম , আপডেট: ১৮/০৪/২০১৯ ৯:১১ এএম

টেকনাফ প্রতিনিধি
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে অপহৃত বাংলাদেশি জেলেরা এক দিন পর ফিরেছেন। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া দিয়ে ট্রলারসহ তারা ফিরে আসেন। তবে মুক্তিপণ দিয়ে তারা ফিরেছন বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি মিয়ানমার বিজিপির পক্ষ থেকে অস্বীকার করে আসছিল বলে জানিয়েছিলেন টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

জেলেদের ফেরত আসার বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই বলে তিনি জানান।

ফিরে আসা জেলেরা হলেন- আজিম উল্লাহ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা। এরমধ্যে মোহাম্মদ হাসান পুরনো রোহিঙ্গা। তিনি মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফে আশ্রয় নেন।

টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘নাফনদীতে মাছ শিকারের সময় মিয়ানমারের বিজিপির হাতে আটক জেলেরা রাতে ফিরেছে বলে স্থানীয়দের কাছে শুনেছি। হয়তো টাকা বিনিময়ে তারা ফিরেছেন।’

ট্রলারের মালিক আমান উল্লাহ জানান, ‘নাফনদী থেকে তার ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া জেলেরা ফিরেছেন।’ এর আগের দিন অপহৃত জেলেদের ছাড়তে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে অভিযোগ তার।

স্থানীয়রা জানায়, নাফনদীতে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া জেলেরার রাতে ফিরেছে। তারা টাকার বিনিময়ে ফিরে এসেছে। তবে টাকার পরিমাণ জানা নেই। এর আগে মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহর মালিকাধীন একটি ট্রলারে করে চার মাঝিমাল্লাহ নাফনদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে একটি স্পিড বোট যোগে এসে বিজিপি অস্ত্রের মুখে জিম্মি করে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...