প্রকাশিত: ০৯/১০/২০২১ ২:০০ পিএম

আবারও বসছে শনিবার (৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের’ মুলতবি সভা।

শনিবার সকালে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, বিকেল ৪টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, শনিবার খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদের প্রার্থী বাছাইয়ের বিষয় আলোচনা হবে মনোনয়ন বোর্ডের মুলতবি সভায়।

এর আগে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোয়ন বোর্ডের সভা শুরু হয়।

বৃহস্পতিবার একটি সংসদীয় আসনের উপ-নির্বাচন, ১০টি পৌরসভা এবং পুরো রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়।

এরপর শুক্রবার বিকেল চারটা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়।

শুক্রবার মুলতবি সভা বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। শুক্রবার মুলতবি হওয়া সভা শনিবার বিকেলে আবার বসবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...