প্রকাশিত: ০৬/০৪/২০২২ ১২:২৩ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।

বুধবার (৬ এপ্রিল) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিলের শাপলা চত্বরে লিফলেট বিতরণ কর্মসূচী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ইশরাক হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।

ইশরাক হোসেন সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে।

সাদেক হোসেন খোকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন অবিভক্ত ঢাকার শহর বিএনপির সভাপতি ছিলেন।

সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি।

আরও পড়ুন: দুই নারীসহ আত্মগোপনে ছিলেন আশিষ: র‌্যাব

ইশরাক হোসেন ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘এ’ ও ‘ও’ লেভেল পাস করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer