ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১২/২০২৫ ২:১২ পিএম

বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে গণঅধিকার পরিষদের। এর অংশ হিসেবে দুই শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খানকে আসন ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের হয়ে লড়বেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিত্রদের মোট ১০ আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

যেসব আসনে মিত্রদের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে সেগুলো হলো– কুমিল্লা-৭ ড. রেদোয়ান আহমেদ, পিরোজপুর-১ মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঝিনাইদহ-৪ রাশেদ খান, ঢাকা-১২ সাইফুল হক, পটুয়াখালী-৩ নুরুল হক নুর, ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ সাকি, ঢাকা-১২ সাইফুল হক ও ঢাকা-১৩ ববি হাজ্জাজ। এদের মধ্যে ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিচ্ছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer