প্রকাশিত: ০১/১১/২০২০ ৮:৪৯ এএম

কাছাকাছি সময়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় তিনজন নেতা। সবশেষ শনিবার কোভিড-১৯ পজিটিভ এসেছে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের।

এর আগে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন আরেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। গত ২৯ অক্টোবর থেকে তারা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এছাড়াও শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও অসুস্থ ছিলেন। তবে এখন অনেকটা সুস্থ হয়ে বাসায় আছেন।

বিএনপি নেতাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা শিথিলতা চলে এলেও দেশে মহামারি করোনার সংক্রমণ বেড়েই চলছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতো রাজনীতিবিদরাও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে মারাও গেছেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...