প্রকাশিত: ১৫/০৬/২০২১ ১২:৫৩ পিএম

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কূটনীতিক, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক অথবা গোল্ডেন ভিসাধারীদের ক্ষেত্রে এই কার্যকর হবে না।

ইতিহাদ এয়ারওয়েজের ওয়েবসাইটকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। বিমান সংস্থাটি বলেছে, এই সময়সীমা আরো বাড়ানো হতে পারে।

যেসব মানুষ গত ১৪ দিনের মধ্যে এসব দেশ সফর করছেন তারাও আমিরাতে প্রবেশের অনুমতি পাবেন না।
তবে কূটনীতিক বা আমিরাতের নাগরিক বা গোল্ডেন ভিসাধারী হয়ে থাকলেও ফ্লাইট উড্ডয়নের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগের পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

ওদিকে সোমবার স্থানীয় সময় ৫টা নাগাদ দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত সময় বর্ধিত করে কোনো নোটিস দেয়নি। এর ওয়েবসাইটে তখনও বলা হচ্ছিল, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে তাদের যাত্রী আনা পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকার নাগরিক এবং বিদেশি ফ্লাইট ১২ই মে রাত ১১টা ৫৯ মিনিটে প্রথম স্থগিত ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। তবে কার্গো বিমান চলাচলে কোনো বিধিনিষেধ নেই।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer