প্রকাশিত: ২১/০৩/২০১৯ ২:৫৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ট্রাফিক সপ্তাহে রাজধানীর সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা চলছে। সেদিকে নজর নেই ট্রাফিক কর্মকর্তাদের। সড়কে পুলিশের চোখে পড়ে শুধু মোটরসাইকেল। অথচ পাশ দিয়ে ট্রাফিক আইন ভেঙ্গে চলাচল করা বাসগুলোকে দেখছেন না তারা।

সড়কে স্বেচ্ছাসেবক আর ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততার সাথে চলছে মাইকিং। শহরের ট্রাফিক সপ্তাহ চলছে তা নগরবাসীও টের পাচ্ছে। দুদিন বাদে ২৩ই মার্চ শেষ হবে এই শৃঙ্খলা সপ্তাহ। বুধবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর বাংলামোটর মোড়ে শাহবাগমুখী পথে কাওরানবাজার পার হয়ে আসা বাসগুলো রাস্তার উপরেই যাত্রী উঠানামা করছে। এই দৃশ্য নিত্যদিনের পরিচিত। একটি বাস ছেড়ে যাচ্ছে আর একটি আসছে। সেগুলোও রাখা হচ্ছে এলোপাথাড়ি করে। যাত্রী ওঠানামার কারণে এবং বাস এলোপাথাড়ি রাখার কারণে পেছনে পুরো রাস্তা আটকে যাচ্ছে। পাশে দাঁড়িয়েই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ কিন্তু সেদিকে নজর নেই।

এদিকে একটি মোটরসাইকেল দেখলেই চেকপোষ্টে দায়িত্বরত প্রায় সব সদস্যই যেন একযোগে সেটি থামানোর চেষ্টা করেন। একই দৃশ্য দেখা গেছে রাজধানীর মগবাজার, শান্তিনগর, কাকরাইল এলাকায়। ট্রাফিক সপ্তাহের প্রথম তিন দিনেই ৪৭১৯টি বাস বা মিনিমাসের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। অন্যদিকে মোটরসাইকেলের বিরুদ্ধে মামলার সংখ্যা ৯৩৩৩। গত ৩১ শে জানুয়ারি শেষ হওয়া সপ্তাহেও সেই একই রকম তথ্য। পরিসংখ্যান বলছে, মোটরসাইকেল-এর বিরুদ্ধে করা মামলার সংখ্যা বাসের বিরুদ্ধে করা মামলার প্রায় দ্বিগুণ। আর গত বছরের ১৪ই আগস্ট ট্রাফিক সপ্তাহে মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা করা হয়েছে ৪৩ হাজার ৮৬৩টি। যা বাস বা মিনিবাসের বিরুদ্ধে করা মামলার তিনগুণেরও বেশি। বাস ছেড়ে মোটরসাইকেল এর দিকে এত বেশি মনোযোগী কেন প্রশ্ন ছিল ডিএমপি কমিশনার এর কাছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘গণ পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিশেষ করে যারা পাল্লা দিয়ে বাস ড্রাইভিং করে আড়াআড়ি করে রাস্তায় বাঁধার সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।’

পুলিশের সড়ক শৃঙ্খলা সপ্তাহ পালনকালেই সুপ্রভাত বাস কেড়ে নিয়েছে শিক্ষার্থী আবরারের জীবন। এ ছাড়াও পুলিশের এই কর্মসূচির মধ্যেও প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে। প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন, পুলিশের এই কর্মসূচি কেবল আইওয়াশ। এতে সড়কে কোন শৃঙ্খলা ফেরে না। বরং কিছু অসৎ পুলিশ সদস্যের বাড়তি উপার্জনের ব্যবস্থা হয় এই কর্মসূচিতে।

গত ১৭ মার্চ রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শুরু হয়। ২৩ মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে। ১৭ মার্চ রাজধানীর সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহানগরীর জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক শৃঙ্খলা উন্নতিকল্পে এই কর্মসূচি নেয়া হয়। কর্মসূচি উদ্বোধনের পর পুলিশ কমিশনার নিজেই কয়েকটি গাড়ির কাগজপত্র পরীক্ষা করেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer