প্রকাশিত: ০৩/০১/২০২১ ৩:২১ পিএম

ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার শিশুসহ সাত যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস নেত্রকোনাগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখন উদ্ধার কাজ চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...