প্রকাশিত: ১৬/০৮/২০১৬ ৪:২২ পিএম

ঢাকা: আলোচিত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রধান আসামি মুসা কলকাতায় আটক হয়েছেন! আটককৃত ব্যক্তি মুসা কিনা তা যাচাই বাছাই করতে মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম কলকাতায় গেছেন।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম শাখার একটি সূত্র জানায়, আটককৃত ব্যক্তি জঙ্গি কিনা, তা খতিয়ে দেখতেই তদন্তকারী দল কলকাতায় যাচ্ছে।

ডিএমপির একজন সহকারী কমিশনারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল কলকাতায় গেছে।

তবে মুসা নামে যে ব্যক্তি আটক হয়েছে তার বাড়ি চট্টগ্রামে। এই হিসেবে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তিই এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার প্রধান আসামি মুসা হতে পারে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...