প্রকাশিত: ২৭/০৫/২০১৬ ১১:২৭ পিএম

Comilla-top20160527154214শিগগিরই বাবা হতে যাচ্ছেন প্রবীণ রাজনৈতিক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। আগামী ৩১ মে রেলমন্ত্রীর ৬৯তম জন্মদিন। আর এই শুভ দিনেই তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভব্য তারিখ দিয়েছেন ডাক্তাররা। দিন-তারিখ যাই হউক আদরের সন্তানের মুখ দর্শনে এখন অপেক্ষার প্রহর গুণছেন রেলমন্ত্রী মুজিবুল হক এবং তার স্ত্রী অ্যাড. হনুফা আক্তার রিক্তা।

জানা যায়, রেলমন্ত্রীর সন্তান সম্ভাবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি সপ্তাহের যে কোনো দিন রেলমন্ত্রীর জন্য বহু কাঙ্ক্ষিত এ সুখবর আসতে পেতে পারে বলে রেলমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে রেলমন্ত্রী মুজিবুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু রাজনীতির পেছনে ছুটে চলা জনপ্রিয় এই ব্যক্তি তার জীবনের ৬৭টি বসন্ত অতিক্রম করেছেন। গত ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন তিনি। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের হকের ৬৯তম জন্মদিনে তার পরিবারে আরো এক নতুন অতিথির আগমনের মধ্যদিয়ে এ দিনটি আরো আনন্দঘন হয়ে উঠবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রীর স্বজন ও সমর্থকরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...