প্রকাশিত: ১১/১২/২০১৯ ৬:৫৭ এএম

ভারতের অযোধ্যায় ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় প্রথম ব্যক্তি হিসেবে হাতে হাতুড়ি নিয়ে মসজিদের গম্বুজের চূড়ায় উঠেছিলেন বলবীর সিং। মুসলিমদের প্রতি তার এতটাই ঘৃণা আর বিদ্বেষ ছিল যে মসজিদটি ভেঙে ফেলার পর একটি ইট তিনি স্মারক হিসেবে রেখে দিয়েছিলেন, নিজেকে শান্ত করার জন্য।

এই ধ্বংসযজ্ঞের পরপরই গভীরভাবে অনুতপ্ত হন বলবীর সিং। ছয় মাস পরে আরেক কর সেবক (হিন্দু স্বেচ্ছাসেবী যারা মসজিদ ভাঙায় অংশ নিয়েছিলেন) যোগেন্দ্র পালকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। বলবীর সিং নিজের নাম বদলে রাখেন মোহাম্মদ আমির।

ধ্বংসযজ্ঞে অংশগ্রহণের ঘটনায় তিনি এতটাই অনুতপ্ত হয়েছিলেন যে ১০০টি মসজিদ নির্মাণ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন বলবীর। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানায়, বাবরি মসজিদ ভাঙার দীর্ঘ ২৮ বছর পর দেখা যাচ্ছে মোহাম্মদ আমির ইতিমধ্যে ৯০টি মসজিদ নির্মাণ করেছেন।

আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির জানান, শিব সেনার দলে যোগ দেওয়ার পর তিনি উগ্রবাদী হয়ে উঠেছিলেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘দিল্লির কাছে হরিয়ানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রশিক্ষণ শিবিরে ও পানিপথের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতাম।’

আমির বলেন, ‘মসজিদ ভেঙে ফেরার পথে সবাই আমাদের নায়কের চোখে দেখছিল, কিন্তু আমার পরিবারের প্রতিক্রিয়া ছিল পুরোপুরি ভিন্ন যা আমাকে মর্মাহত করে।’

‘আমার পরিবারের লোকজনের হতাশায় মসজিদ ভাঙার উল্লাস নিমিষেই দূর হয়ে যায়। আমি বুঝতে পারলাম অনেক খারাপ কিছু করে ফেলেছি। এরপর সিদ্ধান্ত নিলাম এর মাশুল আমায় দিতে হবে।’

এরপর তিনি আলেম মাওলানা কালেম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেন এবং এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে সময় মোহাম্মদ আমির পণ করেন ১০০টি মসজিদ নতুন করে নির্মাণ ও সংস্কার করবেন। তারই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ৯০টি মসজিদ নির্মাণ করেছেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer