প্রকাশিত: ১৭/০২/২০১৭ ৯:১৮ এএম

রাজধানীর তেজগাঁও মনিপুরিপাড়ায় বান্ধবীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ায় এক তরুণ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম দেবজিৎ রায় (২৮)।

নিহত তরুণের মামাতো ভাই হিমেল কর্মকার জানান, বনানীতে দেবজিৎ একটি আইটি ফার্মে চাকরি করতেন। তাঁরা ফার্মগেটের মনিপুরিপাড়ার শেলটেক টাওয়ারের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।

হিমেল বলেন, ‘আমরা সংবাদ পেয়ে দেবজিতের বাসায় গিয়ে দেখতে পাই, তার রুমের দরজা বন্ধ। আরেকটি চাবি দিয়ে দরজা খুলে দেখতে পাই ফ্যানের সঙ্গে রশি বাঁধা এবং তাঁর শরীর বিছানায় পড়ে আছে।’

মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দেবজিৎকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফা উত্তম বলেন, ‘সম্প্রতি দেবজিতের বান্ধবীর বিয়ে হয়ে যায়। এর পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। প্রায় সময়ই একা থাকত। অফিসেও যেত না।’

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. মঈনুল  হক বলেন, ‘মৃত ব্যক্তির স্বজনদের মাধ্যমে জানতে পারি, তিনি গলায় ফাঁস লাগিয়ে ছিলেন। আমরা গলায় ফাঁসের দাগও পেয়েছি।’

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই)  মশিউর রহমান জানান,  আবেদনের পরিপেক্ষিতে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer