প্রকাশিত: ২০/০২/২০১৯ ৭:৪৬ এএম

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির কায়সার মনি রিয়া (১৬) নামের ২০১৯ সালের (চলমান) এসএসসি পরীক্ষার্থী দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। ১৭ ফেব্রুয়ারি বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হয়ে আস ফেরেনি। নিখোঁজ কায়সার মনি রিয়া কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব পাহাড়তলী ইউসুলুরঘোনার বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ ইলিয়াছের মেয়ে। কায়সার মনি রিয়ার সন্ধান না পেয়ে মা-বাবাসহ স্বজনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
ভিকটিমের মা সেতারা বেগম বলেন, এলাকার দেলোয়ার হোসেন এক ছেলে আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময় উত্যক্ত করতো। আমি জানার পর বিষয়টি স্থানীয় সমাজ কমিটির সভাপতি ইউসুফসহ গন্যমান্য ব্যক্তিদের অবগত করি।
তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি দুপুরে বান্ধবী মরিয়মের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি। বিষয়টি কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছি। যার হেল্প ডেস্ক নং-৬১৩।
ভিকটিম কায়সার মনি রিয়ার মা ধারণা করে বলেন, চিহ্নিত বখাটে দেলোয়ার হোসেন তার সহযোগিসহ আমার মেয়েকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তাকে আটক করলে মূল রহস্য উদঘাটন হবে। আমার মেয়ের সন্ধানের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer