টেকনাফে রুবি কাউন্সিলারের বাড়ীতে অভিযান; বিপুলপরিমাণ ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে নব্বই হাজার পিচ ইয়াবাসহ ...

প্রেস বিজ্ঞপ্তি
জমকালো আয়োজনে আজ (বৃহস্পতিবার) পর্দা উঠছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধন হবে এই মেলার। আর মেলার উদ্বোধনী দিনের অন্যতম আর্কষণ হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন গ্রাম বাংলার জনপ্রিয় মরমি কণ্ঠশিল্পী শিমুল শীল। আধুনিক, বিচ্ছেদ, ভান্ডারী, আঞ্চলিক থেকে শুরু করে সব ধরণের গান পরিবেশন করে দর্শক মাতাবেন শিমুল শীল। গ্রাম বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল শীলের গান উপভোগের জন্য সকলের আমন্ত্রণ জানিয়েছেন মেলা বাস্তবায়ন কমিটি।
পাঠকের মতামত