প্রকাশিত: ০৫/০১/২০২০ ৯:৩২ এএম

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে দুটি মর্টার হামলা হয়েছে। ঘটনাস্থলের খুব কাছেই মার্কিন দূতাবাসের অবস্থান। একই সময়ে বাগদাদের উত্তরে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়।

শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় একযোগে এ হামলা পরিচালিত হয় বলে ইরাকের নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে।

শুক্রবার বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসিম সোলাইমানি নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন হামলা পরিচালিত হলো।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মর্টার শেলগুলি সুরক্ষিত গ্রিন জোনে গিয়ে পড়ে, যার অদূরেই মার্কিন দূতাবাস অবস্থিত।

ইরাকি সেনাবাহিনী বলেছে, একটি মর্টার শেল নিরাপত্তা জোনের অভ্যন্তরে আঘাত হানে, অন্যটি দূতাবাসের নিরাপত্তা ছিটমহলের বাইরে পড়েছে।

নিরাপত্তা সূত্র এবং ইরাকি সেনাবাহিনী আরও জানিয়েছে, একই সময় এক জোড়া রকেট বাগদাদের উত্তরে বালাদ বিমানঘাঁটিতে আঘাত করে।

শুক্রবার বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলা চালিয়ে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যা করা হয়। জেনারেল সোলাইমানি মার্কিন কূটনীতিক ও নাগরিকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer