প্রকাশিত: ০৭/১০/২০১৬ ৯:০৪ পিএম , আপডেট: ০৭/১০/২০১৬ ৯:০৫ পিএম

প্রেস বিজ্ঞপ্তি॥
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাকঁখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও নি:শর্ত মুক্তি দাবী জানিয়েছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি।

সংগঠনের উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যদের পক্ষে সভাপতি রাসেল চৌধুরী, সাধারন সম্পাদক শফি উল্লাহ শফি ও সাংগঠনিক সম্পাদক সায়ীদ আলমগীর এক বিবৃতিতে বলেন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারের বিশেষ শাখা, আইন শাখা ও তথ্যমন্ত্রণালয় একজন সম্পাদককে সম্মানিত এবং ১ম শ্রেণীর মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অথচ দৈনিক বাকঁখালী সম্পাদককে আটক করে গ্রেফতারে ক্ষেত্রে আইনী প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বিনা নোটিশে তাকে আটক করে তথ্য প্রযুক্তি ধারায় গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে।

সাইফুল ইসলাম চৌধুরী প্রগতিশীল পত্রিকার সম্পাদক ও সাহসী লেখক। তিনি একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক। তাঁর পত্রিকার যেকোন লেখনীতে যে কেউ সংক্ষুব্দ হতে পারেন। আর সংক্ষুব্দরা তাঁর বিরুদ্ধে মামলাও করতে পারেন। তাই বলে কোন সম্পাদক বা সংবাদকর্মীকে বিনা নোটিশে গ্রেফতার কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এ ধরনের সিদ্ধান্ত নিছক বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়।

নেতৃবৃন্দ, এ ধরণের গ্রেফতার প্রক্রিয়ার তীব্র নিন্দা ও সাইফুল ইসলাম চৌধুরীর দ্রুত মুক্তি দাবী জানান।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...