বাইক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নয়ন (২৭) ...
অাজিজুল হক,নাইক্ষ্যংছড়ি থেকে ফিরে: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার হুমকি প্রদানের মাধ্যমে যৌন হয়রানির দায়ে সরোয়ার জাহান তার স্বীকারোক্তি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ দণ্ডবিধির ৫০৯ ধারায় ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম। বাইশারী পুলিশ ফাড়ির আইসি আনিছুর রহমান গতকাল রাতে সরোয়ার জাহান (৩০) পিতা নুরুল আবসার নামে এক ব্যক্তিকে আটক করে। ১১ জুলাই সকালে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হয়। তার নিজ নামের ফেসবুক আইডিতে জাতীয় পতাকা অবমাননার ছবি। জঙ্গি তৎপরতার পক্ষে সরকার বিরোধী নানা প্রচার-প্রচারণ ও এক নারীর সাথে আপত্তিকর ছবি জব্দ করা হয়।
পাঠকের মতামত