সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১:১২ পিএম
হাইওয়ে রোডে এভাবে প্রতিনিয়ত লেগে থাকে সংঘর্ষ

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক এলাকায় মেলার নামে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে বিভিন্ন ধরনের জুয়া খেলা চলে। একইসঙ্গে শত শত রোহিঙ্গা যুবকের অবাধ চলাচল ও আড্ডাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা শঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, মৈত্রী সড়কটি একসময় পর্যটক ও ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত ছিল।

কিন্তু সম্প্রতি সেখানে অস্থায়ী দোকানপাট, মেলার আয়োজন এবং জুয়ার বোর্ড বসানোর কারণে পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। সন্ধ্যার পর বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা যুবকদের উপস্থিতি বাড়তে থাকে। রাত গভীর হলেও তাদের চলাচল অব্যাহত থাকে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মৈত্রী সড়কের বিভিন্ন পয়েন্টে রাতভর জটলা, উচ্চ শব্দে গান-বাজনা এবং সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে পরিবার নিয়ে ঘুরতে আসা সাধারণ মানুষও অস্বস্তি বোধ করছেন। অনেকেই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উখিয়া ও ঘুমধুম সীমান্তঘেঁষা এলাকা দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা সংকটের কারণে স্পর্শকাতর হিসেবে বিবেচিত। অতীতেও মৈত্রী সড়ক ও আশপাশের এলাকায় রোহিঙ্গাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার ঘটনা রয়েছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, মেলার নামে যদি অবৈধ জুয়া পরিচালিত হয়ে থাকে, তাহলে তা বন্ধে দ্রুত অভিযান চালানো প্রয়োজন।

রাতেও থাকে রোহিঙ্গাদের ঢল

একইসঙ্গে সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি বাড়িয়ে অবাধ চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কটি দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্ভাবনাকে সামনে রেখে নির্মিত হলেও বর্তমানে এটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকার কাছাকাছি অবস্থানের কারণে বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে আলোচনায় রয়েছে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...