প্রকাশিত: ২২/১১/২০১৭ ৮:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪২ এএম

নিউজ ডেস্ক::
মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী রিসেপ আকদাদ বলেছেন, মিয়ানমার জুলুম করে সেদেশের আরাকানের (রাখাইন রাজ্য) রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে বিতাড়িত করেছে।

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বিতাড়নকে বর্বরতা ও নৃশংসতা হিসাবে উল্লেখ করে রিসেপ আকদাদ রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতা ও নিজ দেশে ফিরিয়ে নিতে সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মঙ্গলবার আংকারা সফরত বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীরবিক্রম-এর সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে তার কার্যালয়ে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

উপ-প্রধানমন্ত্রী রিসেপ আকদাদ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও কার্যকরভাবে বৃদ্ধির জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে এক নজিরবিহীন মানবিকতা দেখিয়েছে বলে তিনি বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নিতান্ত মানবিক কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা এখন বাংলাদেশে এক নিদারুন আর্থিক, সামাজিক ও শৃঙ্খলাগত সমস্যার সৃষ্টি করেছে। এদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা, স্যানিটেশন, পানীয়জল ও জ্বালানির জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন’।

মায়া রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন এবং রোহিঙ্গা সমস্যার শুরু থেকে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা দেয়ায় তিনি তুরস্কের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...