আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০/১২/২০২৪ ৫:১৭ পিএম

বাংলাদেশে ৪০ হাজার কুরবানীর পশুর মাংস পাঠাবে সৌদি আরব। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।

রয়্যাল দূতাবাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলেছে, তারা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সম্মানের সাথে জানাতে চায় যে, সৌদি আরবের হজ্ব মৌসুম ১৪৪৫ হিজরিতে কুরবানির মাংস প্রকল্পের অংশ হিসেবে মুসলিম বিশ্বের উপকারভোগী দেশসমূহের মধ্যে বিতরণের জন্য সৌদি আরবের সরকার বাংলাদেশের জন্য একটি চালান প্রেরণ করবে। এই চালানে মোট ৪০ হাজার পশু কোরবানির মাংস থাকবে, যা ১৩ হাজার ৬৮০ কার্টনের সমান। এটি ২৪টি কন্টেইনারে থাকবে।

এতে আরও বলা হয়, অতএব, দূতাবাস বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চালান গ্রহণ এবং উপকারভোগী বাংলাদেশি জনগণের মধ্যে বিতরণের প্রক্রিয়া সহজ করার জন্য শ্রদ্ধেয় মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাচ্ছে।

বাংলাদেশে অবস্থিত সৌদি আরবের রয়্যাল দূতাবাস এই সুযোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে বলেও উল্লেখ করা হয়।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...
Single Page Footer