প্রকাশিত: ০৯/০৪/২০২০ ২:৫৩ পিএম

করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হলো। নতুন করে দেশে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনলাইনে হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, আমাদের সংক্রমণ বেড়ে তবে মৃত্যুর সংখ্যা কমেছে। আমাদের পরীক্ষার সংখ্যা বেড়েছে। আইসোলেশনে বেড বাড়িয়েছি। ২ হাজার বেডের হাসপাতাল করছি। ১০ পনের দিনের মধ্যে কাজ শেষ হবে। ঢাকা উত্তর সিটির একটি মার্কেটকে আইসোলেশন হাসপাতালে পরিণত করছি।

করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন। প্রধানমন্ত্রী এসব নির্দেশনা মেনে চলতে বলেছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ঘরে থাকুন, ভালো থাকুন টেস্ট করুন, নিজের সন্দেহ দূর করুন। প্রধানমন্ত্রীর এই মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশে করোনাভাইরাস শনাক্ত শুরু হওয়ার পর এক দিনে শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা আজই সর্বোচ্চ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer