উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৯/২০২৪ ৮:১৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর ফ্যাসিবাদীর জন্ম হতে দেওয়া হবে না। প্রয়োজনে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে চকরিয়ায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে কোরক বিদ্যাপীঠ মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আমরা আমাদের শহীদ ভাই-বোনদের রক্তে অর্জিত ফ্যাসিবাদমুক্ত দেশে আর কোনো খুন, গুম, অত্যাচার, নির্যাতন চাই না। সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী সরকার গঠনের সময় পর্যন্ত আমাদের পথচলা অব্যাহত থাকবে।

আগামীর সুন্দর দেশ বির্নিমাণে বদ্ধ পরিকর হয়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দেশের শিক্ষার্থীরা ১৭ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হাজারো ছাত্র-ছাত্রীকে শহীদ হতে হয়েছে। আমি সে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যেহেতু ছাত্র তাই নিজেদের পড়ালেখাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজে শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। সেক্ষেত্রে আমাদের অভিভাবক হবে মা-বাবা, আর কেউ নয়।

পাঠকের মতামত

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer