প্রকাশিত: ২৫/০১/২০২০ ৭:০৪ পিএম
গাম্বিয়ার বিচার মন্ত্রী আবুবাকার তাম্বাদু

গাম্বিয়ার বিচার মন্ত্রী আবুবাকার তাম্বাদু
মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর তামবাদু।
আদালত থেকে রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে দেয়া অন্তবর্তীকালীন চার নির্দেশ ঘোষণার পর নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন আবু বকর তামবাদু। বৈঠকে বাংলাদেশ সম্পর্কে এ প্রশংসা করেন তিনি।

বিচারমন্ত্রী তামবাদু বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে পাওয়া রায়ে বাংলাদেশেরও অবদান রয়েছে । সেসময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাখাইনে রোহিঙ্গা গণহত্যা বন্ধ এবং তাদের সুরক্ষার জন্য মিয়ানমারকে চার দফা নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছেন আইসিজে। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার শুনানিতে এ আদেশ দেয়া হয়।

তামবাদু বলেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করছি আমরা। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনে পরিবর্তন আনার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সূত্র- ভয়েস অব আমেরিকা

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer