প্রকাশিত: ০২/০৭/২০২০ ৭:১৯ এএম

বাংলাদেশ থেকে রফতানি পণ্য গ্রহণ করছে না ভারত। প্রতিবাদে বুধবার (১ জুলাই) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো। ফলে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শতশত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরে। সিএন্ডএফ এজেন্ড কর্মচারীরা ও ভারত বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ না করলে আমদানি বাণিজ্য বন্ধের সাথে একাত্মতা ঘোষণা করে।

জানা গেছে, বেনাপোল বন্দরে আটকা পড়েছে ৫০০ ট্রাক রফতানি পণ্য। গত তিন মাস ধরে এসব ট্রাক আটকে আছে বেনাপোল বন্দরে। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর গত ৭ জুন বোনপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য চালু হলেও রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারত সরকার ও সে দেশের ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বাংলাদেশে ঢোকার অনুমতি দিলেও বাংলাদেশি রফতানি পণ্য ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছে না। বেনাপোল চেকপোষ্ট এলকায় রফতানি পণ্যর গাড়ি দাঁড়িয়ে থাকায় তৈরি পোশাক, গার্মেন্টস পণ্য ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য থাকায় রোদ বৃষ্টিতে ভিজে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন জানান, ভারত আমদানি পণ্য দিলেও তারা বাংলাদেশি রফতানি পণ্য গ্রহন করছেন না। যার জন্য রফতানি কারক ব্যবসায়ীরা ভারত থেকে আসা আমদানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে। সকাল থেকে ভারত থেকে কোন আমাদানি পণ্য বাংলাদেশে প্রবেশ করেনি। বাংলাদেশি রফতানি পণ্য ভারতে ঢুকতে না পেরে মোটা অংকের ট্রাক ডেমারেজ গুনতে হচ্ছে রফতানি কারকদের। বেনাপোল কাস্টমস এর কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামিমুর রহমান বলেন, রফতানি পণ্য ভারত গ্রহণ না করায় বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি বাণিজ্য বন্ধ ঘোষণা দেয়। যার জন্য সকাল সাড়ে ৯ টা থেকে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer