প্রকাশিত: ২৩/১২/২০১৮ ৭:৫৩ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, অভিবাসী শ্রমিকদের স্রোত তার দেশের নৃতাত্ত্বিক পরিচয়কে দ্বিধায় ফেলে দিয়েছে। মালয়েশিয়ায় বহু জাতের মানুষ বাস করে। কিন্তু এটা খুব বেশি হওয়া উচিত নয়। শুক্রবার এক নৈশভোজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মালয়েশিয়ায় বহু জাতিগোষ্ঠীর বসবাসে আমরা অভ্যস্তও হয়ে উঠেছি। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মধ্যপ্রাচ্য, ইরান, মধ্য এশিয়ার লোক বেশি হয়ে গেছে এখানে। আমরা এখন মানুষ দেখলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। কারণ, আমরা বুঝতেই পারি না কে মালয়েশিয়ার নাগরিক আর কে নয়। মালয়েশিয়ানরা যদি নিজের অবস্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। ভালো শিক্ষা নিতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে।’

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের আধিক্যের কথা উল্লেখ করে ড. মাহাথির বলেন- ‌তারা এখানে কেন? আমরা কাজ করতে চাই না। তাই বাংলাদেশিরাই সব কাজ করছে।’

উল্লেখ্য, মালয়েশিয়ার লোকজন সাধারণত নোংরা, ঝুঁকিপূর্ণ এবং কঠিন কাজগুলো করতে চায় না। এ কারণেই কৃষি এবং নির্মাণ খাত চলে গেছে অভিবাসী শ্রমিকদের কাছে।

এর আগে এক জরিপে দেখা গেছে, মালয়েশিয়ায় মোট কর্মসংস্থানের ১৫ শতাংশই বিদেশি কর্মীদের দখলে। ২০১০ সালে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সংখ্যা যেখানে ছিল ১৭ লাখ, ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২১ লাখে। ২০১৭ সালের হিসাব বলছে, মালয়েশিয়ায় এখন বিদেশি শ্রমিকের সংখ্যা ২২ লাখ।

২০১৫ সালের এক জরিপে দেখা গেছে, মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক হিসেবে প্রথম অবস্থান ফিলিপাইনের, এরপর আছে নেপাল এবং বাংলাদেশ আছে তৃতীয় অবস্থানে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer