প্রকাশিত: ২৩/০৯/২০২০ ৭:০৭ পিএম

বাংলাদেশে অবস্থান করা কর্মীদের থাকার বৈধতা সনদ (আকামা’র) মেয়াদ আরও ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব সরকার।

বুধবার সন্ধায় এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। তিনি বলেন, করোনার কারণে বাংলাদেশে এসে আটকে পড়েছেন সৌদি প্রবাসী অনেক কর্মী। কিন্তু করোনার জন্য ফ্লাইট বন্ধসহ সৌদি প্রবেশে নানা জটিলতার কারণে তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। এদিকে অনেকের আকামার মেয়াদও প্রায় শেষের পথে।

এমতাবস্থায় তাদের আকামার মেয়াদ বৃদ্ধি করার আহ্বান জানানো হয় সৌদি সরকারের কাছে। তারই ধারাবাহিকতায় সৌদি সরকার এমন সিদ্ধান্তের কথা জানালো। একইসাথে আগামী রোববার থেকে নতুন ভিসা পাওয়া যাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer