প্রকাশিত: ০১/০৪/২০১৯ ৩:৩০ পিএম , আপডেট: ০১/০৪/২০১৯ ৪:৪৮ পিএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক::

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

অগ্নি দুর্ঘটনা রোধ এবং দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি এড়াতে বহুতল ভবনে একাধিক বহির্গমন পথ রাখাসসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় এ নির্দেশনা দেন তিনি।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পানির অভাব পূরণে রাজধানীর খাল গুলো উদ্ধার এবং খনন করতে হবে। এছাড়াও হাসপাতাল এবং স্কুলগুলোতে বারান্দা বা খোলা জায়গা রাখতে নির্দেশনা দেন শেখ হাসিনা।

ফায়ার সার্ভিসকে প্রতি বছর সরেজমিন ভবনে গিয়ে পরিদর্শন ছাড়াও মেয়াদান্তে তা নবায়নের নির্দেশ দেন তিনি। নিয়মিত অগ্নি মহড়া করার নির্দেশসহ ধোঁয়া নির্গমনের ব্যবস্থা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদের সভায় বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...