প্রকাশিত: ২৩/০২/২০১৮ ১০:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বরযাত্রীর গাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার পর র‌্যাবের গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন।
শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

তবে নিহত ওই ডাকাতের নাম জানাতে পারেনি র‌্যাব কর্তৃপক্ষ।
র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, চট্টগ্রামের হাটহাজারি থেকে একটি বড় মাইক্রোবাসে করে লাকসামে ফিরছিলেন ২১ বরযাত্রী।
রাত সাড়ে তিনটার দিকে বাসটি কুমিরা বাইপাস এলাকায় পৌঁছালে ৬ থেকে ৭ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে মাইক্রোবাসটি ডাকাতি করে। সর্বস্ব হারিয়ে ফেরার সময় ছোট কুমিরা দাঁড়িয়ে থাকা র‌্যাবের টহলদলকে দেখতে পেয়ে বরযাত্রীরা অভিযোগ করে।
খবর পেয়ে দ্রুত র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের খুঁজতে থাকে। ততক্ষণে ডাকাতরা জঙ্গলে ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করছিল। হঠাৎ র‌্যাবকে দেখে ডাকাতরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
এতে এক ডাকাত নিহত হয়। আরও কয়েকজন ডাকাত আহত হয়ে থাকতে পারে। তবে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতির শিকার একজন সীতাকুণ্ড থানায় মামলা করবেন বলে জানান তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer