উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ৯:১৯ এএম , আপডেট: ৩১/০৭/২০২৫ ৯:২৭ পিএম

অর্থ সংকটে ফের বন্ধ হয়ে গেল কক্সবাজার সদর হাসপাতালের আধুনিক সেবা সম্বলিত আইসিইউ। জেলার ৩৮ লাখ মানুষের বাঁচার সর্বশেষ চিকিৎসা সেবা আইসিইউ বন্ধের পর উদ্বেগে নানা জনে নানা মন্তব্য করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুধবার (৩০ জুলাই) রাতে ডাক্তার নার্স থাকলে অর্থ সংকটে বন্ধ হয়ে পড়ে কক্সবাজার ২৫০ শয্যা হাসপাতালের এই আইসিইউটি।

জানা যায়, বুধবার সারাদিন কোনো নতুন সংকটাপন্ন রোগী ভর্তি নেয়নি আইসিইউতে।

আইসিইউ’র ইনচার্জ ডা. কফিল উদ্দিন জানান, বিনাবেতনে ৯ মাস ধরে কর্মরত ছিলেন ৫ জন চিকিৎসক ও ৬ জন কর্মচারী। তিনি বলেন, এভাবে তো বেতন ছাড়া পরিবার-পরিজন চলতে পারেনা।

তাই কর্মরত চিকিৎসকরা ডিউটি করবেনা বলে সাফ জানিয়ে দেন। এতে প্রচুর ভােগান্তিতে পড়েছে কক্সবাজারের রোগি ও স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরন করে ডাক্তার-কর্মচারী নিয়োগ দিলে পুনরায় আইসিইউ চালু করা হবে বলে জানান তিনি।

২০১৯ সাল থেকে রোহিঙ্গা সংকটে স্থানীয় জনগণের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এনজিও জেলার হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে সহায়তা কার্যক্রম চালু করে। এর আওতায় কক্সবাজার সদর হাসপাতালে চালু হয় আইসিইউ, সিসিইউ, জরুরি প্রসূতি এবং শিশু সুরক্ষা সেবা।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...