প্রকাশিত: ১৯/০২/২০১৯ ৯:২৯ এএম

নিউজ ডেস্ক::
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার আদাবাড়ীয়া-ডাংমড়কা সড়কের পেটকাটা ডহর মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গড়ড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) ও কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল হোসেন (৪০)।

পুলিশের ভাষ্যে, নিহতরা ডাকাত দলের সদস্য। নিজেদের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, আদাবাড়ীয়া-ডাংমড়কা সড়কের পেটকাটা ডহর মাঠে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলি চলছে— এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়।

উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে প্রায় আধা-ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। ডাকাতেরা পিছু হটলে সেখান থেকে গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২টি দেশীয় এলজি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে দৌলতপুর থানার এসআই আসাদ হোসেন ও কনস্টেবল মো. জিয়া আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer