প্রকাশিত: ২০/০২/২০১৯ ৭:৫৮ এএম

আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীদের মাঝে আলোচিত কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই আব্দুস শুক্কুরসহ ১০ স্বজনের জামিনের আবেদন করেছেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেরিন সুলতানার বেঞ্চে তাদের জামিনের আবেদনের শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. দিদারুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১৬ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ১০২ ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।

এদের মধ্যে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চার ভাইসহ ৮ স্বজনও রয়েছেন।

আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে আদালতে যে ১০ জন জামিন আবেদন করেছিলেন – আব্দুর রহমান বদির ভাই আব্দুস শুক্কুর, আমিনুর রহমান ওরফে আব্দুল আমিন, শফিকুল ইসলাম প্রকাশ শফিক, ফয়সাল রহমান, ফুফাত ভাই কামরুল হাসান রাসেল, ভাগনে সাহেদ রহমান নিপু, চাচাত ভাই মো. আলম, খালাত ভাই মং অং থেইন ওরফে মমচি, বদির ভাই আব্দুল শুক্কুরের ব্যবস্থাপক মারুফ বিন খলিল ওরফে বাবু ও মোজাম্মেল হক।

আদালত সূত্র জানিয়েছে, গত সোমবার সাবেক সংসদ সদস্য বদির ভাই আব্দুস শুক্কুরসহ ১০ আসামি জামিনের আবেদন করলে গতকাল কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে জামিনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিচারক জেরিন সুলতানা আসামিদের জামিন আবেদন নাকচ করে দেন।

জামিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়নি বলে জানিয়েছেন কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক মো. দিদারুল আলম।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer