প্রকাশিত: ৩০/০৩/২০১৮ ৮:৩২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫০ এএম

নিউজ ডেস্ক::
দেশের ৫টি গুরুত্বপূর্ণ জেলার ইংরেজি নামের বানান বদলে যাচ্ছে । জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল ও বগুড়া। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ২ এপ্রিল এটি প্রস্তাব আকারে উত্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে গেজেট পাশ করে তা বাস্তবায়ন করা হবে।

এতদিন, চট্টগ্রাম জেলা ও বিভাগের ইংরেজি বানান ছিল Chittagong, এখন বাংলা নামের সাথে মিলিয়ে তা Chattagram রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, বরিশালের ইংরেজি বানান Barisal-এর স্থলে Barishal,বগুড়ার বানান Bogra-এর স্থলে Bagura, যশোরের বানান Jessore-এর বদলে Jashore এবং কুমিল্লার বানান Comilla-এর স্থলে Kumilla করার প্রস্তাব আসছে।

নিকার সভার জন্য মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক সারসংক্ষেপে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলা নামের সাথে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়। সারসংক্ষেপে, নিকার সভার অনুমোদক্রমে ২০০০ সালে ‘নবাবগঞ্জ’ জেলার নাম পরিবর্তন করে ‘চাঁপাইনবাবগঞ্জ’ করার উদাহরণ তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান Dacca-এর থেকে পরিবর্তন করে Dhaka করা হয়।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer