প্রকাশিত: ২০/০৪/২০২২ ৩:৫৭ এএম

বজ্রপাত, বাতাসের বেগ ও প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েও রানওয়েতে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রায় ৪০ মিনিট আকাশে উড়ার পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরেছে।

বুধবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি জানিয়েছে।

বৈরী আবহাওয়া, বজ্রপাত ও বৃষ্টির কারণে ঢাকা থেকে সিলেটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না গিয়েই মাঝপথ থেকে ফিরে আসে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে জানায়, রাত ১১টা ৪০ মিনিটে বিমানের বিজি-৩২৩৯ ফ্লাইটটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সিলেট থেকে যাত্রী নিয়ে সৌদির রিয়াদে যাওয়ার কথা ফ্লাইটটির। তবে সিলেট বিমানবন্দরের ৯০ কিলোমিটার আগেই আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে শুরু করে বিমানটি। পরবর্তীতে কোথাও অপেক্ষা না করে সরাসরি ফিরে আসে ঢাকায়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer