প্রকাশিত: ৩০/০১/২০২১ ৮:০৩ পিএম

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলায় মাঠে অনুষ্ঠিতব্য জাতির জনক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বালুখালী ক্রিকেট একাদশ কে হারিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।
আজ শনিবার দুপুর ২ টায় অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে উখিয়া অনলাইন প্রেসক্লাব। জবাবে ব্যাট করতে নেমে উখিয়া অনলাইন প্রেসক্লাবের বোলিংদের তোপের মুখে সব উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বালুখালী ক্রিকেট একাদশ। ফলে ৫০ রানের বিশাল ব্যাবধানে জয় পায় উখিয়া অনলাইন প্রেসক্লাব।

আজ শনিবার দুপুর ২টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বালুখালী ক্রিকেট একাদশ।

ব্যাট করতে নেমে উখিয়া অনলাইন প্রেসক্লাব ৬ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে অনলাইন প্রেসক্লাবের বোলিংদের তোপের মুখে সব উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে বালুখালী ক্রিকেট একাদশ। এতে ৫১ রানের বিশাল ব্যবধানে জয় পায় উখিয়া অনলাইন প্রেসক্লাব।

খেলায় দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩ রান ও বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের অলরাউন্ডার বোরহান বিন আরমান।

উখিয়া অনলাইন প্রেসক্লাব একাদশ : শফি আলম নাধু (অধিনায়ক), মো: জাবের, শাহাদাত, বোরহান বিন আরমান, রুহেল আমিন, সৌরভ, ফারুক, আবছার, খাইরু, রিদুয়ানুর রহমান, খাইরুল আমিন তানভীর।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন।

টুর্নামেন্ট টি উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও রাইজিং স্টার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer