প্রকাশিত: ১৭/০৩/২০২১ ১:১৫ পিএম

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে উখিয়া প্রেসক্লাব।

বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সায়েদ মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সদস্য জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, শফিউল শাহিন প্রমুখ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে উখিয়া প্রেসক্লাবের মিলনায়তনে বিকাল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...