প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৭:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৭ এএম

 কুতুবদিয়া সংবাদদাতা::

কুতুবদিয়ায় ফেসবুকে বঙ্গবন্ধুকে কটুক্তি করায় শহীদ বাবর নামের এক ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। ১৭ ডিসেম্বর (রবিবার) রাত সাড়ে ন’টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা বড়ঘোপ উপজেলা গেইট থেকে তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এলে শহীদ বাবরকে পুলিশের হাতে তুলে দেন তারা। আটক শহীদ বাবর উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের মাষ্টার জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম বলেন, শহীদ বাবর নামক ফেসবুক আইডি থেকে শহীদ জিয়া বনাম মুজিব শীর্ষক পোস্টে বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর অশালীন মন্তব্য করায় ছাত্রদল নেতা শহীদ বাবরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কুতুবদিয়া থানার এস.আই (উপ-পরিদর্শক) জয়নাল আবেদীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার পর কটুক্তির প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer