প্রকাশিত: ১৯/১২/২০১৭ ১০:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ফের পৃথক তিনটি রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ড এবং জেলার কালুখালী আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক মিজানুর রহমান মজনু।

জানা গেছে, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপকে নিয়ে কটুক্তি করে মানহানিকর বক্তব্য দেন মাহমুদুর রহমান। এতে বাদীরা ক্ষুব্ধ হন এবং রাজবাড়ীর- ১ ও ২ নম্বর আমলি আদালতে মাহমুদুল রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা করেন। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বারের সভাপতি ও জেলা আওয়মী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী।

আদালত মামলাগুলো স্ব স্ব থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer