উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/১০/২০২৫ ৫:২৩ পিএম , আপডেট: ২৯/১০/২০২৫ ৫:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে ফের জিম্মিদশা থেকে ২৪ জনকে উদ্ধার করেছে র‌্যাব। যার মধ্যে ৪ জন পুরুষ, ১০ নারী ও ১০ জন শিশু রয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
তিনি বলেন, কক্সবাজারে সাগরপথে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। বিষয়টি মাথায় রেখে গোয়েন্দা নাজরদারি বাড়ায় র‌্যাব। এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গহীন পাহাড়ে অভিযান চালানো হয়।
“র‌্যাবের ০৩ ঘন্টার অভিযানে দূর্গম পাহাড় হতে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে পাচার করার উদ্দেশ্যে জিম্মি করে রাখা ২৪ জনকে উদ্ধার করা হয়। যার মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এসময় মানবপাচারকারী চক্রের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পাহাড়ের ভেতর পালিয়ে যায়।”

উদ্ধার করা ব্যক্তিদের বরাতে র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক বলেন, “ তাদেরকে একটি দালাল চক্র ৩/৪ দিন পূর্বে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হতে যুবক, যুবতী এবং শিশু বাচ্চাসহ ২৪ জনকে প্রলোভনের মাধ্যমে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে উত্তর শীলখালী পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে জোরপূর্বক আটক করে রাখে।”

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের পাশাপাশি গ্রেফতারে কাজ করছে র‌্যাব। আর উদ্ধার হওয়া ব্যক্তিদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...