সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৪/০২/২০২৪ ৮:০০ পিএম

ফেন্ডশীপ এনজিওতে ফ্যাসিলিটি কডিনেটরের দায়িত্বে থাকা প্রথম আলোর সাংবাদিক পরিচয় দেওয়া কে এই সাজিদ হায়াত খান চৌধুরী..

অনুসন্ধানে জানা গেছে, ফেন্ডশীপ এনজিওর উখিয়াতে যাবতীয় অপকর্মের মুলে রয়েছে এই সাজিদ। তিনি প্রথম আলোর সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয়দের উপর মানসিক নির্যাতনসহ প্রতিনিয়ত চাকরি খাওয়ার ভয়ভীতি দেখান। তার ভয়ে তটস্থ থাকেন স্থানীয় চাকরিরতরা।

ফ্রেন্ডশিপ এনজিওতে চাকরি করা বেশ কয়েকজন কর্মী অভিযোগ করে জানান, সাজিদ প্রথম আলোতে কাজ করার কথা বলে সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয়দের জিম্মি করে রেখেছেন। ফ্রেন্ডশিপ এনজিওতে কাজ করা বেশ কয়েকজন নারী সহকর্মীর সাথেও তার বিভিন্ন সম্পর্কের কথা জানান স্থানীয়রা চাকরিরতরা। এসবের প্রতিবাদ করতে গিয়ে চাকরি খোয়ান অনেকেই।

এ বিষয়ে জানতে চাইলে, ফেন্ডশীপ এনজিওতে ফ্যাসিলিটি কডিনেটরের দায়িত্বে থাকা সাজিদ হায়াত খান চৌধুরী হুঙ্কার ছেড়ে বলেন, আমাকে আপনি চেনেন, আমি প্রথম আলো সাংবাদিক সাজিদ, আমার ব্যাপারে খবর নেন তারপর আমার বক্তব্য নিয়েন। স্থানীয় বা মফস্বলের চুনোপুটি সাংবাদিকদের আমি গুনি না। সাংবাদিকতা আমি আগেই করে এসেছি। আমাকে এসব বলে লাভ নেই। এ সময় অনলাইনে কাজ করা সাংবাদিকদের ব্যাপারেও তিনি কটুক্তি করেন।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...