প্রকাশিত: ২৩/০৫/২০২০ ১১:৩৪ এএম

ফেনীতে মহান আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য তৈরি করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মিয়াজী বাড়ি সড়কের সম্মুখে ভাস্কর্যটি উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এ সময় পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির খান, পৌর যুবলীগ সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ ও ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ জিএস রবিউল হক রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনী পৌরসভার অর্থায়নে ১৪ ফুট উচ্চতার ভাস্কর্যটি নির্মাণ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট কনস্ট্রাকশন। এর সুউচ্চে আরবি অক্ষরে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ লেখা রয়েছে। রাতে আলোর ঝলকানিতে পানির ফোয়ারায় সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ হবে। ভাস্কর্যটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা।

এ বিষেয়ে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর তত্ত্বাবধানে পৌর কর্তৃপক্ষ ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়। এছাড়া তার ওয়ার্ডে বিজয়সিংহ দীঘির সৌন্দর্যবর্ধনসহ বেশ কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে।

পাঠকের মতামত

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...