সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১০/০২/২০২৬ ৬:৩০ পিএম

এই চোখ দুটো ভালো করে দেখুন,এই চোখে এখন আর খেলাধুলা নেই, নেই স্কুলে যাওয়ার স্বপ্ন।এই চোখে এখন শুধু বেঁচে থাকার আকুতি।

এই ফুটফুটে শিশুটির নাম ফারজানা। বয়স মাত্র ১১ বছর। সে খুনিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। নিষ্ঠুর বাস্তবতা হলো, এই নিষ্পাপ শিশুটি আজ টিউমার ও ব্লাড ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত।

ফারজানার চিকিৎসা চলছে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল-এ। তার বাবা মোঃ জাহেদ, পেশায় একজন সাধারণ রাজমিস্ত্রি। মেয়েকে বাঁচাতে গিয়ে ইতোমধ্যে তিনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। দিনমজুরের আয়ে সংসার চালানো যেখানে কষ্টকর, সেখানে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা তার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে একজন অসহায় বাবা শুধু একটাই কথা বলেন,আমার মেয়েটাকে বাঁচান…

এলাকাবাসীর কিছু মানবিক মানুষ ইতোমধ্যে ফারজানার পাশে দাঁড়িয়েছেন। তবে এই লড়াই অনেক বড় হওয়ায় শিশুটিকে বাঁচাতে এখনো সবার সহযোগিতা জরুরি। সহৃদয় ব্যক্তিরা বিকাশ বা নগদের মাধ্যমে নিচের নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন-

📌 সহযোগিতা পাঠানোর নম্বর (বিকাশ/নগদ):
📱 +8801881533932

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...