ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৩/২০২৪ ৩:০৩ পিএম

নিজের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভারতের হায়দরাবাদের ইব্রাহিমপতনম এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম ভার্গবী (১৯)। আর তার মায়ের নাম জনগম্মা।

ভারতীয় গণমাধ্যম এনটিভি জানায়, বাড়ি ফাঁকা ছিল। সেই অবস্থায় প্রেমিককে বাড়িতে ডেকেছিলেন ওই তরুণী। তা দেখে ফেলেন তার মা। এরপরই খুনের এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, দুপুরের দিকে খাবারের জন্য কাজ থেকে বাড়িতে ফেরেন জনগম্মা। তখন মেয়ে ভার্গবীকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পান তিনি। বাড়িতে তখন অন্য কেউ ছিল না। মেয়ের প্রেমিককে বাড়ি থেকে বের করেন দেন তিনি। মেয়েকে মারধর করার পর শাড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

ইব্রাহিমপতনমের পুলিশ কর্মকর্তা সত্যনারায়ণ বলেন, নিহতের নাবালক ভাই দাবি করেছে যে, সে হত্যাকাণ্ডটি নিজ চোখে দেখেছে এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
পুলিশ বলছে, ভার্গবীর ভাই জানালা দিয়ে দেখেছে যে, তার বোনকে মারধর করছে তার মা।

জনগম্মা তার মেয়ে ভার্গবীর বিয়ে দিতে চেয়েছিলেন। সে জন্য পাত্র খোঁজাও চলছিল বলে পুলিশ জানিয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer