৪ জেলা থেকে কক্সবাজারে সরাসরি ট্রেনের প্রস্তাব
মহানগর এক্সপ্রেসের রুট ঢাকা-চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। গত ১৭ আগস্ট ...

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘করোনা পরিস্থিতি পর্যাবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে আন্তর্জাতির ফ্লাইট বন্ধ করা হবে।’
উল্লেখ্য, ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের সঙ্গে মিল আছে এমন জিনোমের উপস্থিতি পাওয়া গেছে বাংলাদেশে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ জিনোমিক গবেষণাগার ল্যাব। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বিষয়ে এ কথা বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।
বিসিএসআইআর জানায়, গত নভেম্বরের শুরুতে বিসিএসআইআর করোনাভাইরাসের পাঁচটি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে। তাতে পাওয়া মিউটেশনের সঙ্গে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের মিল রয়েছে।
এ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে বিসিএসআইআর। ভাইরাসটি বহনকারীদের পরিচয় এবং ঠিকানা জানার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
পাঠকের মতামত