ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০১/২০২৩ ৮:০১ এএম

একটি অনুষ্ঠানে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের ভেজা প্যান্টের ফুটেজ প্রচারের জন্য ছয় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ডিসেম্বরের একটি ফুটেজে দেখা গেছে, ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট সালভা কির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পর দাঁড়িয়ে যান। ওই সময় তার পরা ধূসর রঙের প্যান্টে কালো দাগ ছড়িয়ে পড়তে দেখা যায়। ভিডিওটি কখনো টেলিভিশনে প্রচারিত না হলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।

দক্ষিণ সুদান সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্যাট্রিক ওয়েট জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সাংবাদিকরা সরকারি সম্প্রচারমাধ্যম দক্ষিণ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনে কাজ করতেন। তাদেরকে মঙ্গলবার ও বুধবার গ্রেপ্তার করা হয়েছে।

তিনি রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্টের নিজের প্যান্টে প্রস্রাব করার ভিডিও কীভাবে ফাঁস হয়েছে সে বিষয়টি তারা জানে বলে সন্দেহ করা হচ্ছে।’

দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকুই এবং ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের মুখপাত্র ডেভিড কুমুরি তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer